ফাহমিদুল হাসান (ইনফো স্পোর্টস বিডি ডটকম)
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ গ্রহণ করতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। এই সিরিজকে সামনে রেখে জাতীয় দল গঠন করতে গিয়ে বিপাকে পড়েছেন নির্বাচকরা (যদিও সিরিজটা বর্তমানে অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে)। কারন বর্তমানে বাংলাদেশ দলে মাশরাফি ছাড়া আর কোন অভিজ্ঞ পেস বোলার নেই।
- ইনজুরিতে আক্রান্ত বাংলাদেশি তিন পেসার
সবাই ইনজুরি নামক বিষ বানে ঘায়েল। এবারের এশিয়া কাপে টাইগার শিবিরের ফর্মে থাকা প্রথম শ্রেণীর ২ ক্রিকেটার শফিউল ফিল্ডিং দিতে গিয়ে ও নাজমুল বোলিং করতে গিয়ে চোট পান। ফলে তাদের সারা মৌসুম ধরে দলের বাইরে থাকতে হচ্ছে। অপরদিকে আরেক পেসার রুবেল পাকিস্তানের সাথে সিরিজ চলাকালীন সময়ে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান। এরপর বিপিএলে মাঠে এলেও আবার ইনজুরির কারনে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন তিনি। এদিকে এশিয়া কাপের ফাইনালে ৫০ তম ওভারে ১৯ রান দেওয়ায় শাহাদাতকে ভরসা করতে পারছেন না নির্বাচকরা।
আবার বর্তমানে ফিট মাশরাফির তো ক্যারিয়ারের প্রধান শত্রুই হল ইনজুরি। এই ইনজুরির কারনে তিনি ক্যারিয়ারের দ্বিতীয় এবং দেশের মাটিতে প্রথম বারের মত অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বকাপে খেলতে পারেন নি। তাকে নিয়ে চিন্তাটা আপাতত বাদ দিলেও মাত্র একজন পেস বোলার নিয়ে তো আর ক্রিকেট খেলা যায় না। সব মিলিয়ে এই বিষয়টা নিয়ে ক্রিকেট বোর্ড, নির্বাচক সকলেই বেশ চিন্তিত। তাহলে কারা হবেন টাইগার পেসের ভবিষ্যত কাণ্ডারি! সবমিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য যে এক ভয়াবহ কঠিন সময় অপেক্ষা এমন তথ্যই দিয়েছেন বিসিবির চিকিৎসক ডঃ দেবাশিষ চৌধুরী।



