রকিব হাসনাত
ইনফো স্পোর্টস বিডি ডটকম
১৫ এপ্রিল: অবশেষে সকল জল্পনা কল্পনার আবসান হতে যাছে এপ্রিলের শেষ সপ্তাহে। এপ্রিলের শেষ সপ্তাহে পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট বোর্ড’র বরাত দিয়ে এই খবর দিয়েছে ক্রিকইনফো। এই সফরে একটি ওয়ানডে এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ২৯ এপ্রিল ওয়ানডে ও ৩০ এপ্রিল টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরে। এর ফলে তিন বছর পর পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হবে।
এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কা পাকিস্তান সফরে গিয়েছিল। ঐ সফরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার কারণে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পাকিস্তান আয়োজন করতে পড়েনি।
পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির নেতৃত্বে একটি দল পাকিস্তান সফর করে। এরপরই আলোচনায় চলে আসে বাংলাদেশের সফরের বিষয়টি। এক সময় এই সফর অনিশ্চিত হয়ে পরে। তখন পিসিবি সভাপতি ঘোষণা দেন, বাংলাদেশ যদি সফরে না যায় তাহলে বিপিএল-এ তারা ক্রিকেটার পাঠাবে না।


