ইনফো স্পোর্টস বিডি ডটকম
নির্বাচন করেছেন কর্মকর্তারা, আর ক্লান্ত হয়েছেন খেলোয়াড়রা ! সীমিত পরিসরে প্রচারণা ছাড়া নির্বাচনে ফুটবলারদের সম্পৃক্ততা কিছুই ছিলনা। অথচ নির্বাচন নিয়ে ক্লান্তির দোহাই দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা পেছানোর দাবি করেছে কাবগুলো।
কাবগুলোর দাবি প্রত্যাখ্যান করে ৫ মে থেকেই লিগ শুরুর পক্ষে অবস্থান নেন নবনির্বাচিত সহসভাপতি তাবিথ এম আউয়াল। কিন্তু তাতে কোন লাভ হয় নি । কারন অন্যান্য কর্মকর্তারা ক্লাবগুলির পক্ষে। ফলে ৫ মের বদলে এখন ১০ মে থেকে শুরু হবে গ্রামীণফোন বাংলাদেশ লিগের খেলা। এ তথ্য দিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।
অপরদিকে যারা এতদিন ধরে বিদেশী ফুটবলার বৃদ্ধির দাবিতে আওয়াজ তুলছিলেন তারাই এখন বিদেশী বিপক্ষ অবস্থান নিয়েছেন।সালাম মুর্শেদী জানান, “আমরা এ বিষয় নিয়ে পরে আলোচনা করব।’ উল্লেখ্য, উচ্ছৃঙ্খল জীবনের পাশাপাশি এখন ম্যাচ পাতানোয় জড়িত এই বিদেশীরা। গতকাল পর্যন্ত দলবদলের তারিখ থাকলেও ৯ মে পর্যন্ত খেলোয়াড়দের তালিকা জমা দেয়া যাবে।
একদিকে দেশে চলছে রাজনৈতিক অস্থিরতা, হরতাল। অপরদিকে বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেছে। এই অবস্থায় লিগের সময় পেছানো কতটা যৌক্তিক তা বাফুফে কর্মকর্তারাই ভাল বলতে পারবেন। সবার আশঙ্কা হল, শেষে মাঠ সংকট ও বৃষ্টি সংকটের কারনে লিগে তুলতে কর্তৃপক্ষও হিমশিম না খায়। এ সব কথা বিবেচনা করে সহসভাপতি তাবিথ প্রস্তাব করেন, ৫ জুলাইয়ের মধ্যেই লিগ শেষ করতে হবে। এ প্রস্তাব মেনে নেন সবাই। তাছাড়া মাঠ সংকটের বিষয়টা বিবেচনা করে কমলাপুর স্টেডিয়াম ও ফেনী ও টাঙ্গাইল স্টেডিয়ামের কথা মাথায় রেখেছে কমিটি।

