এস.এম.গোলাম রহমান(ইনফো স্পোর্টস বিডি ডট কম):
২০০৮ সালের পর ৫ বছরের মধ্যে এই প্রথম আইপিএল(IPL) এর কোন টিম এর মালিকানা পরিবর্তিত হচ্ছে। রাজস্তান রয়্যালস এর ৪ মালিকের মধ্যে তিনজন মালিক তাদের শেয়ার বিক্রি করার সিদ্দান্ত নিয়েছেন।
কলকাতার ব্যাবসায়ী মন্নাজ জৈন রাজস্তান রয়্যালস এর ৮৮.৩% শেয়ার কেনার প্রস্তাব পেয়েছেন। আর বাকি ১১.৭% শেয়ার এর মালিক হল রাজকুন্দারে এবং বলিউড তারকা শিল্পা শেঠি। ২০০৯ সালে শিল্পা এই শেয়ার কেনেন। মন্নাজ রাজস্তান কেনার জন্য ২০০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছেন। তাকে ২২৬.৫০ মিলিয়ন ডলার দিতে বলা হয়েছিল।
উল্লেখ্য যে ২০০৮ সালে আইপিএল এর প্রথম নিলামে রাজস্তান এর দাম উঠেছিল মাত্র ৬৭ মিলিয়ন ডলার। পরবর্তী বছর শিল্পা এবং রাজকুন্দারে এর ১১.৭% শেয়ার কেনেন ১৫.৪ মিলিয়ন ডলারে।
তবে এখনও এই প্রস্তাবটি বিসিসিআই এর বিবেচনাদিন। ভারত ক্রিকেট বোর্ড বলছে যে রাজস্তান রয়্যালস এর হয়ে সাবেক আইপিএল কমিশনার ললিত মদি এর গোপন শেয়ার থাকতে পারে। শেয়ার বিক্রি করলে ললিত মদি আর্থিকভাবে সুবিদা পাবে বলে বোর্ড এ ব্যাপারে সতর্ক ভুমিকা অবলম্বন করছে। তাই সবাই এখন বোর্ড এর দিকে তাকিয়ে আছে।
এদিকে টিম ম্যানেজমেন্ট এর সাথে যোগাযোগ করলে তারা বলেন যে ,তারা এখন সামনের আসর নিয়ে ভাবছেন। এ ব্যাপারে তাদের চিন্তার সময় নেই।



