এস.এম. গোলাম রহমান(ইনফো স্পোর্টস বিডি ডটকম);
ICC ওয়ার্ল্ড ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট এ নেদারল্যান্ড এর কাছে ৯ উইকেট এ পরাজিত হল টি২০ বিশ্বকাপে জায়গা পাওয়া আফগানিস্তান ।
শারজায় অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।প্রথমেই তারা নেদারল্যান্ড বোলিং এর তোপের মুখে পরে। শুরুতেই কারিম সিদ্দিক এর উইকেটটি হারিয়ে বসে আফগানরা । তারপর নিয়মিত বিরতিতে পড়তে থাকে আফগানিস্তানের উইকেট। অধিনায়ক নাউরায মঙ্গল কে আউট করার পর তো হ্যাট্রিক এর সম্বাবনা জাগিয়ে তোলেন ডাচ বোলার বরেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হতে পারেন নাই । ব্যাক্তিগত ৪১ রান করা “নবী” দলের সর্বোচ্চ রানার।শেষে তারা করেন ১৫৩ রান। বরেন ১০ ওভারে ৩২ রান দিয়ে নেন ৪ উইকেট এবং তাকে সঙ্গ দিয়ে যান টম কুপার। তিনি নেন ৩ উইকেট ৫ ওভারে মাত্র ১১ রান দিয়ে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন স্টিফিন মাইবারগ । প্রথম ওভারেই ৪ টি চার মারেন তিনি। কিন্তু ২৩ রানে তাকে প্যাভিলিয়ন এর পথ ধরতে হয় । তারপর আফগানিস্তান কে আর ম্যাচে দাঁড়াতেই দেয়নি ডাচরা । মাত্র বিপিএল খেলে যাওয়া কারভেজ এবং মিশেল স্টুয়ার্ট এর ঝরো ব্যাটিংয়ে মাত্র ২৭ ওভারে তারা জয়ের বন্দরে চলে যায়। কারভেজ করে ৮৩* রান এবং স্টুয়ার্ট করেন ৪২* রান।
টুর্নামেন্ট এর পরবর্তী ম্যাচ হবে ৩১ই মার্চ নেদারল্যান্ড এবং আফগানিস্তান এর মধ্যে।
আফগানিস্তান: ১৫৩
নেদারল্যান্ড: ১৫৬/১
ফলাফল : নেদারল্যান্ড ৯ উইকেট এ জয়ী।


