রকিব হাসনাত (ইনফো স্পোর্টস বিডি ডটকম)
বাংলাদেশের পাকিস্থান সফর অনিশ্চিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি এখন সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানের দৈনিক পত্রিকা ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ এই সংবাদ জানিয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফের বরাত দিয়ে জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা মনে করছেন প্রধানমন্ত্রী ইতিবাচক সিদ্ধান্ত দেবেন।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জাকা আশরাফ জানান, “এর আগে বিসিবি তাদের দলকে বাংলাদেশ পাঠাতে খুবই আগ্রহী ছিল। এখন এই অনাগ্রহের কারণ বোঝা যাচ্ছে না।”
তিনি বলেন, “এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের পরাজয়ের পর বিসিবি মত পাল্টেছে। সে সময় তারা বলেছে পাকিস্তান সফরে আসতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে।”
তিনি আরো বলেন, “এর ফলে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের বিষয়টি ঝুলে রয়েছে। কিন্তু যদি বাংলাদেশ পাকিস্তান না আসে তবে আমরা হতাশ হবো না। আমরা আন্তর্জাতিক ক্রিকেটকে আমাদের দেশে ফিরিয়ে আনতে নতুন করে চেষ্টা করব।”
সম্প্রতি বৃটেনের বিশ্ববিদ্যালয়গুলোর একটি দল পাকিস্তান সফর করেছে। এবং এই দলের খেলাগুলো সরাসরি টেলিভিশন সম্প্রচার করার হচ্ছে। ‘পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ দেশ’ এই বিষয়টি নিশ্চিত করার কোনো সুযোগই হাতছাড়া করতে চাননা পিসিবির চেয়ারম্যান।
এদিকে পাকিস্তান ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আইপিল ও বিপিএলের মতো পিপিএল চালুর পরিকল্পনা করেছেন পিসিবি চেয়ারম্যান। পাকিস্তান ক্রিকেট দলের আইপিএল খেলতে না পারার জটিলতাও পিপিএল আয়োজন করতে চাওয়ার একটি অন্যতম কারণ।
জাকা আশরাফ বলেন, “আইপিএল ও বিপিএল এর আয়োজক কোম্পানি এ মাসেই আমাদেরকে একটি পরিকল্পনা পেশ করবে। সেখান থেকেই ধারণা নিয়ে আমরা পিপিএল’র প্রস্তুতি নেব।”



