সোহেল পারভেজ
চেলসি বনাম উইগান
জন টেরি আর এশলে কোলকে ছাড়াই উইগানের বিরুদ্ধে মাঠে নামতে হবে চেলসিকে। আর ফ্রেঙ্ক লেম্পারড তো এখনও অনিশ্চিত।
টেরি আর কোলকে নিয়ে ক্লাব কোন ঝুঁকি নিতে চাইবেনা । টেরি, কোল, লাম্পারড তিনজনই বুধবারের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইনজুরিতে পড়েন।
অন্যদিকে উইগান মিডফিল্ডার মোহামেদ ডিয়ামের ফেরায় উজ্জিবিত থাকবে। ডিয়ামের ফেরা প্রায় নিশ্চিত যেখানে কোচ মারটিনেযকে গ্রোইন ইনজুরির কারনে আবারও হুগো রডিয়েগাকে ছাড়াই মাঠে নামতে হবে।
লিভারপুল বনাম এশটন ভিলা
গোলকিপার অ্যালেক্সান্ডার দনি এশটন ভিলার বিপক্ষে তাঁর লিভারপুল ডেব্বুর জন্য প্রস্তুত। গত ম্যাচে পেপে রেইনার লাল কার্ডের দরুন দনি আচমকা এই সুযোগ পেয়ে যান। ব্রাজিলিয়ান গোলকিপার দনি রোমা থেকে লিভারপুলে আসার পর অক্টোবরে মাত্র একবারই মাঠে নামার সুযোগ পান। সেটাও আবার ৫৭ মিনিটের জন্য। সেন্টার বেক ড্যানিয়েল অ্যাগার অনিশ্চিত থাকলেও গ্লেন জনসন আর মারটিন কেলির ফেরার আশা করা যাচ্ছে।
অন্যদিকে ভিলা রাইট ব্যাক এলান হাঁটনের চেলসির বিপক্ষে ম্যাচ মিস করার পর এই ম্যাচে ফেরার আশা করা যাচ্ছে।


