নাজমুল হক(ইনফো স্পোর্টস বিডি ডটকম);
ইংল্যান্ডের মূল্যবান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন স্পিনার গ্রায়েম সোয়ান। প্রোফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়সনের (পিসিএ) র্যাংকিং পদ্ধতিতে এই মৌসুমের সেরা ক্রিকেটার হন সোয়ান।
শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ ড্র করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখেন সোয়ান। দুই টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে জয় পায় ইংলিশরা। এই টেস্টে ১৮১ রান দিয়ে ১০ উইকেট শিকার করেন ডানহাতি এই স্পিনার।
সিরিজটি হেরে গেলে র্যাংকিংয়ের শীর্ষস্থান হারাতো ইংল্যান্ড। পুরস্কার জয়ের ক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন কেভিন পিটারসেনকে। কেভিনও শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৫১ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন।



