এস এম গোলাম রহমান(ইনফো স্পোর্টস বিডি ডটকম);
আইপিএল শুরুর মাত্র তিনদিন বাকি এর মধ্যে বিরাট ধাক্কা খেল দাদার পুনে ওয়ারিওর্স। পুনের বাহাতি ওপেনার গ্রাহেম স্মিথ খেলতে পারবে না । তাঁর গুরালির অস্রপাচার করতে হবে। এই জন্য তাকে অনেক দিন মাঠের বাইরে থাকতে হবে। স্মিথ এর স্ত্রী গর্বভতি হওয়ায় ,স্মিথ তাঁর স্ত্রী এর পাসে থাকতে চান। তাছাড়া সামনে তাঁর একশো তম টেস্ট । আইপিএল খেলার জন্য সে তাঁর অস্ত্রপাচার পিছিয়ে তাঁর একশো তম ম্যাচ মিস করতে চান না।
এদিকে পুনে এবার নিলামে অংশ গ্রহন না করাই তাদের খেলোয়াড়ের সংখ্যা কম। মাইকেল ক্লার্ক কে তো বলে কয়ে রাজি করিয়েছে পুনে কিন্তু তিনি শুরুর দিকে থাকবেন না। এখন পুনের কর্মকর্তারা খুঁজে বেরাছেন স্মিথ এর বিকল্প কে । নিয়ম অনুযায়ী আইপিএল তাদেরকে ইঞ্জুরি আক্রান্ত খেলোয়াড় এর বিকল্প হিসাবে নতুন খেলোয়াড় কিনতে দিবেন। কিন্তু স্মিথ এর বিপরিত কে হতে পারে সেটাই তারা খুঁজে পাচ্ছেন না। তাছাড়া দাদার সহকারি হিসাবে স্মিথকে দায়িত্ব দেয়ার পরিকল্পনা ছিল তাদের।
এদিকে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল এর সাথে চুক্তি করে রাখায় নিজেদের ভাগ্য কে অনেকটা সুপ্রসন্ন মনে করছে পুনে। তামিম এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বচ্চ রান করেন। তাছাড়া পরপর ৪ টি ৫০ টি করে তিনি পুনের নজরে আসেন।
তাই তামিমই পুনের ম্যাচ শুরু করার একমাত্র শক্ত ভরসা। দাদার সাথে নামার জন্য তামিম ছাড়া পুনের হাতে এই মুহূর্তে বিকল্প কেউ নেই।
এদিকে ২ এপ্রিল তামিম পুনের পথে রউনা হবেন।



